ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
লালপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

জেলা প্রতিনিধি নাটোর
- সর্বশেষ পরিমার্জন: ০২:২২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০ বার পঠিত

জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের লালপুর উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা যোগসাজশে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি অভিযোগ প্রমাণ থাকার পড়ে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ না করার বিরুদ্ধে মানববন্ধন করেছেন অভিভাবক ও এলাকাবাসী। রবিবার বেলা সাড়ে ১১ টার দিকে কলসনগর-গোপালপুর সড়কের বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিভাবক ও এলাকাবাসী ব্যানার হাতে নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এসময় বক্তারা বলেন, ইতিমধ্যে আমার বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস সুলতানার নিকট অভিযোগ দায়ের করেছি। তিনি প্রধান শিক্ষক শহিদুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কোন প্রকার আইনি পদক্ষেপ গ্রহণ করিনি। বক্তারা আরো বলেন,ওই প্রধান শিক্ষক জাতীয় দিবস গুলো পালন করেন না। এবং জাতীয় দিবস এর সহ সরকারি বিভিন্ন বরাদ্দ তিনি লুটপাট করে এছাড়া শিক্ষার্থীদের ভর্তি টাকা সহ ৫ম শ্রেণী পাশের সনদ নিতে ২শ টাকা ও পরীক্ষার ফি বাবদ টাকা নিয়ে থাকেন। শিক্ষার্থীরা ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বলেন,স্যার আমাদের খুব মারেন। এবিষয়ে বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম সনদ ও পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার সত্যতা স্বীকার করেছেন। এবিষয়ে উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি হারুন অর রশিদ নিউটন বলেন, শিক্ষার্থীদের পরীক্ষার ফি নেওয়া সরকারি ভাবে নিষেধ আছে। এবিষয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ফাইজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের নিকট পরীক্ষার ফি এবং ৫ম শ্রেণীর পাশের সনদের টাকা নেওয়া সরকারি ভাবে নিষেধ রয়েছে।
এবিষয়ে উপজেলা শিক্ষা অফিসার নার্গিস সুলতানা বলেন,এবিষয়ে তদন্ত কমিটি করা হয়েছে। তিনি আরো বলেন, বরমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সাথে আমার যোগসাজ নেই।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।এবিষয়ে নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান এর মুঠো ফোনে একাধিকবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেনি।
আরও পড়ুন:
জেলা প্রতিনিধি নাটোর


















