ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত

হানিফ ঢালী, গাজীপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ৯ বার পঠিত
হানিফ ঢালী, গাজীপুর জেলা প্রতিনিধি:   গাজীপুরের টঙ্গীতে মাদক কারবারিদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন টঙ্গী পূর্ব থানায় কর্মরত রাহাত নামে এক কনস্টেবল। রবিবার (১৯ এপ্রিল) টঙ্গী পূর্ব থানায় এই ঘটনায় মামলা হয়। এর আগে শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, প্রতিদিন সন্ধ্যায় পুলিশ বিভিন্ন স্থানে মাদক ও অস্ত্র উদ্ধারে পথচারীদের দেহ তল্লাশি করে।
গতকাল টঙ্গী বাজারের ইসলামী ব্যাংক এলাকায় কনস্টেবল রাহাত ঘোরাঘুরি করছিলেন। মাদক  ব্যবসায়ীদের সেল্টার দাতাদের হুকুমে মাদক ব্যবসায়ীরা তাকে দেখে তার ওপর আক্রমণ করে গুরুতর জখম করেছে বলে অভিযোগ উঠেছে । স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তারা আরো জানান, মাদকের স্পট এলাকায় পুলিশ দলবেঁধে অভিযান করে।
কিন্তু মাঝে মাঝে সাদা পোশাকে এক বা একাধিক পুলিশ মানুষের দেহ তল্লাশি করে। বেআইনি কিছু না পেলে পুলিশ মানুষের সঙ্গে থাকা টাকা-পয়সা, মোবাইল এসব নিয়ে যায়। ফলে ছিনতাইকারী ও মাদকাসক্তদের মতো প্রতারণার কাজে ব্যবহৃত সাদা পোশাকের কিছু চিহ্নিত পুলিশও আতঙ্কের কারণ। জানা গেছে, কনস্টেবল রাহাত টঙ্গী পূর্ব থানায় কর্মরত থাকলেও তিনি টঙ্গী পশ্চিম থানায় বেশি যাতায়াত করতেন। তার মতো আরো পুলিশের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি মাদক কারবারিরাও তার প্রতি ক্ষিপ্ত ছিল। এ ক্ষোভ থেকে কনস্টেবল রাহাতের ওপর আক্রমণ হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, কনস্টেবল রাহাতের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

টঙ্গীতে মাদক কারবারীদের হাতে পুলিশ সদস্য গুরুতর আহত

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬