ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১৩ বার পঠিত

নাঈম ইসলাম, কটিয়াদী(কিশোরগঞ্জ): আমার পুলিশ,আমার দেশ বৈষম্যহীন বাংলাদেশ”
এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদী মডেল থানার আয়োজনে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও মাদক নির্মূলে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে থানা প্রাঙ্গনে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে ও এসআই সাইদুল ইসলামের সঞ্চালনায় এই ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) শ্যামল মিয়া, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মোজাম্মেল হক জোয়ার্দার,উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর ইসলাম বাদল,সহ-সভাপতি মিজানুর রহমান স্বপনসহ অংশ গ্রহন করেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা মাদককে একটি সামাজিক ব্যাধি হিসেবে চিহ্নিত করে এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধের ডাক দেন। উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ তাঁর বক্তব্যে মাদক,জুয়া ও বাজারের ফুটপাত দখলকারী সহ বিভিন্ন জনদূর্ভোগ ও অপরাধাদের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, “অপরাধী যদি আমার দলেরও হয় কিংবা যতই প্রভাবশালী হোক—তাকে আইনের আওতায় আনতেই হবে। কোনো অবস্থাতেই অপরাধীর পক্ষে দাঁড়ানো যাবে না।” সকলে মিলে দেশটাকে সুন্দর করে সাজাতে হবে।
কটিয়াদী মডেল থানার ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন, “রাজনৈতিক পরিচয় এখানে কোনো বিষয় নয়—আমার কাছে অপরাধী শুধু অপরাধীই। অপরাধ করলে কেউ রেহাই পাবে না। আমি সত্য ও ন্যায়ের পথে আছি এবং থাকব।পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোনো আপস নেই জানিয়ে তিনি মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যেকোনো অপরাধীদের বিষয়ে তথ্য দেওয়া জন্য আহ্বান জানান।
ওপেন হাউজ ডে-তে সাধারণ মানুষ সরাসরি মাদক, চুরি, ছিনতাই এবং কিশোর অপরাধ নিয়ে তাঁদের উদ্বেগ প্রকাশ করেন। পুলিশ কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে অনেক সমস্যার সমাধানের আশ্বাস দেন এবং ভবিষ্যতে এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি প্রদান করেন।


















