ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
হাটিকুমরুলে ভয়াবহ অগ্নিকাণ্ড,পুড়ে ছাই বসতঘর

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১২ বার পঠিত

মোঃমনিরুল ইসলাম,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে আব্দুর রহিমের বসতবাড়ির চারটি ঘর পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে,যা এই দরিদ্র পরিবারের জন্য এক বড় বিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
১৯ এপ্রিল সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। এ সময় পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে দ্রুত ঘর থেকে বেরিয়ে আসতে সক্ষম হলেও ঘরের আসবাবপত্র,কাপড়চোপড়,নগদ টাকা ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা আগুন নেভাতে তাৎক্ষণিকভাবে এগিয়ে এলেও আগুনের তীব্রতা বেশি থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়েছে। তাদের মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপনের আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের পক্ষ থেকে সহৃদয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে জরুরি সহায়তার আবেদন জানানো হয়েছে।


















