ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান প্রশংসায় ভাসছে প্রতিমন্ত্রী-পুতুল

জেলা প্রতিনিধি নাটোর
- সর্বশেষ পরিমার্জন: ০২:২৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১২ বার পঠিত

জেলা প্রতিনিধি নাটোর: নাটোরের লালপুরে তেল সিন্ডিকেটের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও লালপুর থানা প্রশাসন এতে স্বস্তিতে তেল নিতে পেরেছে লালপুরের সাধারণ জনগণ যারা এতদিন সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছিল। এই অভিযান পরিচালনা করাই সাধারণ মানুষের কাছে ব্যাপক প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী অফিসার জুলহাস হোসেন, সৌরভ সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন, লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম পলাশ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনে এই অভিযান পরিচালিত হয়।লালপুর ফিলিং স্টেশনে
মোবাইল কোর্টৈর মাধ্যমে ১১জনকে মোট ১১টি মামলা সহ ৩৩৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ এবং ১৮৮ ধারা এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি আবীর হোসেন।
স্থানীয়রা বলেন, অন্যান্য দিনের থেকে আজকে অনেক স্বস্তিতে শৃঙ্খলা মেনে লাইন অনুযায়ী আমরা তেল পেয়েছি এতে আমরা খুব খুশি এবং প্রশাসনকে ও মাননীয় মন্ত্রী মহোদয়কে অশেষ ধন্যবাদ।
বিষয়টি নিয়ে লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, এই অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে এবং এখানে কোন সিন্ডিকেট কে এলাও করা হবে না সকল সিন্ডিকেট ভেঙ্গে লালপুর কে একটা সুস্থ সুন্দর লালপুর উপহার দিতে চাই। এ বিষয়ে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল অনেক তৎপর।
বিষয়টি নিয়ে মাননীয় সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
জেলা প্রতিনিধি নাটোর


















