ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬

অবশেষে  সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরাল বিএসএফ

শাহীন শহীদ
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৯৮ বার পঠিত

Oplus_131072

ভুরুঙ্গামারী উপজেলার  বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় বসানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেওয়া হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি কুড়িগ্রাম ২২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

বিজিবি ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি রোববার রাত ২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের আন্তজার্তিক সীমানা পিলারের কাছের শূন্যরেখায় ভারতের ভেতরের দক্ষিণ বাঁশজানি ঝাকুয়াটারী মসজিদের সামনে একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে তাক করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করে বি এস এফ সদস্যরা। এ  ঘটনায় বিজিবির পক্ষ থেকে জোরালো প্রতিবাদ জানানো হয়।

সোমবার সারাদিন এ নিয়ে  বিজিবি-বিএসএফের মধ্যে কয়েক দফা বৈঠক হলেও এর সুরাহা হয়নি। পরে গতকাল মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সীমান্ত এলাকা থেকে বিএসএফ সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিতে রাজি হয়। পতাকা বৈঠকে বিজিবির নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল মাসুদুর রহমান।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবশেষে  সীমান্ত থেকে সিসি ক্যামেরা সরাল বিএসএফ

সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫