ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ০২ মে ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
অবৈধভাবে অকটেন-পেট্রোল মজুদ: ম্যাজিস্ট্রেটের জরিমানা

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪১:০০ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
- / ৩৮ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী পৌর এলাকায় মুদি দোকানকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অবৈধ অকটেন বাণিজ্য। প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে জ্বালানি সংগ্রহ করে তা মজুত এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় পৌরসভার ১নং বেড়াডাঙ্গা চরকেষ্টপুর এলাকায় অবস্থিত মেসার্স জমশেদ স্টোরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আবু বকর সিদ্দিক।
অভিযোগ সূত্রে জানা যায়, দোকানটির মালিক বিভিন্ন প্রাইভেটকার ও মোটরসাইকেল চালকদের কাছ থেকে অকটেন ও পেট্রোল সংগ্রহ করে মজুত করতেন। পরবর্তীতে সেই জ্বালানি গ্রাহকদের কাছে প্রতি লিটার ৩০০ টাকা দরে বিক্রি করা হতো। বিষয়টি নিশ্চিত হয়ে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় দোকান মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবু বকর সিদ্দিক বলেন, সরকারি বিধি লঙ্ঘন করে জ্বালানি মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করা শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।
এ সময় অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমরান হোসেন, পেশকার মোহাম্মদ আতিয়ার রহমানসহ আনসার বাহিনীর সদস্যরা।


















