ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

আইয়ুব আলী, হোমনা
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / ২৬ বার পঠিত
আইয়ুব আলী, হোমনা:  কুমিল্লার হোমনায় ভেকু দিয়ে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে শ্রেণী পরিবর্তন করার অপরাধে আবু হানিফ (২৮) নামের এক ব্যক্তিকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সে উপজেলার হুজুরকান্দি গ্রামের তারা মিয়ার ছেলে।  সোমবার উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মুফাচ্ছের উপজেলার আসাদপুর কৃষ্ণপুর গ্রামের কৃষি জমিতে অভিযান চালিয়ে এ জরিমান আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহম্মেদ মুফাচ্ছের বলেন, অবৈধভাবে মাটি কেটে জমির শ্রেণী পরিবর্তন করার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আবু হানিফ নামের এক ভেকুর মালিককে সত্তর হাজার টাকা জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৬:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬