ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
ঝালকাঠিতে মাদকবিরোধী অভিযানে ৩ নারী আটক, ইয়াবা উদ্ধার

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৬ বার পঠিত

আবু জাফর বিশ্বাস, ঝালকাঠি: ঝালকাঠিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন নারীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোসাম্মৎ সোনিয়া (৩৫), মোসাম্মৎ শারমিন বেগম (৩২) ও মনি আক্তার (৩৭)।
পুলিশ জানায়, সোনিয়ার দেহ তল্লাশির সময় তার হাতে থাকা একটি ছোট ব্যাগ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


















