ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
মহম্মদপুরে দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা)
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১৯ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজপাট রাজাপুর আর, এম, এ দাখিল মাদ্রাসায় আজ ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আন্তরিকতা, ভালোবাসা ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষকবৃন্দ বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ, নৈতিক জীবন ও সফলতা কামনা করেন। বক্তারা বলেন, এই মাদ্রাসায় অর্জিত শিক্ষা ও আদর্শ যেন শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ধাপে পথপ্রদর্শক হয়ে থাকে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সম্মানিত সুপার মাওলানা মোঃ মফিদুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সহকারী সুপার মাওলানা মোঃ তাহাজ্জেদ হোসেন। এছাড়াও মাদ্রাসার সকল শিক্ষক-কর্মচারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী সহকারী শিক্ষক আবুল কালাম, যিনি শিক্ষার্থীদের কাছে স্মরণীয় একজন শিক্ষক হিসেবে পরিচিত।
বিদায়ী শিক্ষার্থীদের মুখে ছিল স্মৃতিমাখা হাসি আর চোখে বিদায়ের অশ্রু। প্রিয় প্রতিষ্ঠান, প্রিয় শিক্ষক ও সহপাঠীদের সাথে কাটানো দিনগুলোর স্মৃতিচারণে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এসময় শিক্ষার্থীদের হাতে ভালোবাসার স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়ায় শিক্ষার্থীদের দাখিল পরীক্ষায় সফলতা, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই বিদায় অনুষ্ঠানটি পরিণত হয় এক স্মৃতিময় মিলনমেলায়।


















