ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
তাজা খবর
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
অবৈধভাবে খাস জায়গা দখলের অভিযোগ

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:০০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
- / ৪১ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া): বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের অন্তর্গত চৌমুহনী পাল্লাপাড়া এলাকায় খাস জায়গা অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের নিকট অভিযোগ দেওয়া হয়েছে। উপজেলার চৌমুহনী পাল্লাপাড়া গ্রামে মৃত মগর আলীর ছেলে আয়েন উদ্দিন এর সই করা অভিযোগ হতে জানাগেছে, পাল্লাপাড়ার পুকুরের ঘাটের পাশে খাস জয়াগা দিয়ে সর্ব শ্রেনীর মানুষ যাতায়াত করত। উক্ত পুকুর পাড়ের পাশে ৪ শতক জায়গা এক ব্যাক্তি ক্রয় করে উক্ত জায়গায় বাড়ির তৈরি করার সময় ঐ খাস জায়গাও দখলে নিয়ে নেয়। এসময় এলাকাবাসী বাঁধা দিলে তাদেরকে বিভিন্নভাবে ভয়-ভিতি প্রদর্শন করা হয়। উক্ত খাস জায়গা দখলের ফলে এলাকায় যাতায়াতের কোনো রাস্তা না থাকায় সাধারণ মানুষকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের যাতায়াতের বিঘ্নও ঘটছে। মঙ্গলবার এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান অভিযোগটি প্রাপ্তির বিষয়ে নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত স্বাপেক্ষে প্রতিবেদন দাখিলের জন্য সহকারি কমিশনার (ভূমি) নিকট প্রেরণ করেছেন।























