ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

নিজস্ব প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ৩৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সালন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪শে জানুয়ারি) মৌলভীবাজার জেলা প্রশাসকের নির্দেশনায় এবং কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উপজেলার কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ট্রলার, ৫টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন, ১টি টুলসহ বালতি ও ২টি ব্যাটারি জব্দ করা হয়। জব্দকৃত মালামাল হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় প্রদান করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা চলমান থাকবে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিনিধি


















