ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২০ এপ্রিল ২০২৬
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

অবৈধ পেট্রোলসহ বিএনপি নেতা আটক

জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • / ১৯ বার পঠিত
জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী (কুড়িগ্রাম):  কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের অভিযোগে সাবেক এক বিএনপি নেতার বাড়িতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় তার বাড়ি থেকে প্রায় ৭০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ী উপজেলা সদরের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মাস্টার দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ডিপো থেকে পেট্রোল সংগ্রহ করে নিজ বাড়িতে মজুত করে অধিক দামে বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন তার বাড়িতে অভিযান পরিচালনা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে তার বাড়ি থেকে মজুতকৃত প্রায় ৭০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

অবৈধ পেট্রোলসহ বিএনপি নেতা আটক

সর্বশেষ পরিমার্জন: ১২:৪৯:০২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬