ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

অযত্নে অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর পাচুরিয়ায় ২০০ বছরের পুরনো দূর্গা মন্দিরে ঐতিহ্য 

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ১০৫ বার পঠিত
রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের পুরাতন জমিদার বাড়ি ডিকে শাহার পুরাতন মন্দিরের ঐতিহ্য রাজবাড়ীতে রয়েছে।
২০১ বছরের পুরাতন এই মন্দিরের ঐতিহ্য হারাতে বসেছে। মন্দিরের ছাদ থেকে শুরু করে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। একটু বৃষ্টি হলে মন্দিরের ভিতরে পানি পড়ে। পুরাতন এই ভবনে ধ্বসে যাওয়ার ভয় রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০০ বছর আগে জমিদার পরিবার ডিকে সাহার অধিপত্য ছিল পুরো রাজবাড়ী জুড়ে। তার আলিশান জমিদারিত্ব ছিল। সে সময় তিনি দুর্গা দেবীর পূজা আরাধনার জন্য মন্দির করেছিলেন। বর্তমানে এ জমিদার পরিবারে সপ্তম পুরুষ নারায়ণ শাহা (নারু বাবু) ও তার ভাই দেখাশোনা করছেন। তারা দুই ভাই ও এলাকার সনাতন ধর্ম অনুসারীরা এ মন্দিরে দুর্গা পুজা ২০১ বছর যাবত করে আসছেন।
আনুমানিক ১৮২৪ সালের প্রতিষ্ঠিত হয় এ জমিদার বাড়ির মন্দির। অযত্নে অবহেলায় প্রশাসনিক নজরদারি কম থাকায় আজও উন্নয়নের ছোঁয়া পড়েনি এই ঐতিহ্যবাহী মন্দিরে।
জমিদার পরিবারের সপ্তম পুরুষ বর্তমান সদস্য নারায়ণ সাহা বলেন,মন্দিরে প্রয়োজন  পূর্ণ সংস্কারের।আমাদের বর্তমানে আর্থিকভাবে তেমন স্বচ্ছলতা নেই। সরকার চাইলে এ মন্দির জায়গা সহ সরকারি ভাবে আমরা লিখে দিতে রাজি। তবুও সরকারিভাবে এ মন্দির সংরক্ষণের দাবী জানাই।
তিনি আরো জানান, এ মন্দির কেন্দ্রিক অবশিষ্ট রয়েছে জমিদার বাড়ি,আরো আছে একটি পুকুরে চারটি ঘাট, জমিদার বাড়ি, সেই বাড়িতে বর্তমান জমিদার বাড়ির ৭পুরুষের বংশধরের দুই ভাই থাকি। রাজবাড়ীর পুরাতন ঐতিহ্যের স্থপতি ধরে রাখতে সরকারিভাবে মন্দিরটি সংস্কার করার দাবী জানাই।
এ বিষয়, উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক জানান,আমি শুনেছি পাচুরিয়া ইউনিয়নে অনেক পুরনো জমিদার বাড়ীর ঐতিহ্য দুর্গা মন্দির রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করলে তখন কিছু করার ব্যবস্থা করব।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অযত্নে অবহেলায় হারিয়ে যাচ্ছে রাজবাড়ীর পাচুরিয়ায় ২০০ বছরের পুরনো দূর্গা মন্দিরে ঐতিহ্য 

সর্বশেষ পরিমার্জন: ০৬:৩১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫