ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
যৌথ বাহিনীর অভিযান
অস্ত্র-গুলিসহ বিএনপি-যুবদলের দুই নেতা গ্রেপ্তার

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
- / ৩৩ বার পঠিত

ইমরোজুল ইসলাম, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি: মাগুরার শালিখা উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে সহোদর দুই ভাই বিএনপি ও যুবদলের দুই শীর্ষ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে তাঁদের কাছ থেকে একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র, তিন রাউন্ড তাজা গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং শালিখা থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। তাঁরা উভয়েই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬ শুক্রবার) ভোর সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালায়। ভোর ৬টার দিকে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে শালিখা থানায় নিয়ে আসা হয়।
অভিযানকালে দুইটি বড় দা, একটি রামদা, একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
শালিখা থানা সূত্র জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। গ্রেপ্তারকৃতরা বর্তমানে থানার হেফাজতে রয়েছেন।


















