পিরোজপুরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব’ অনুষ্ঠিত
আইএফআইসি ব্যাংকের উদ্যোগে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব

- সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৩৭ বার পঠিত

আইএফআইসি ব্যাংকের উদ্যোগে পিরোজপুরে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের উৎসব’। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুর সরকারি মহিলা কলেজের মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার ব্যবস্থাপক মো. কামাল হোসেন। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ট্রানজেকশন সার্ভিস অফিসার তাপসিয়া তরী চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন, আইএফআইসি ব্যাংক পিরোজপুর শাখার মার্কেটিং অ্যান্ড সেলস কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, সদর উপশাখার অফিসার ইনচার্জ মো. হাসান শাহরিয়ার বনি। অনুষ্ঠানে বক্তারা তরুণ প্রজন্মকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে পরিচয় করিয়ে দেন। তারা ব্যাংকের সেবা, সঞ্চয়ের গুরুত্ব এবং ডিজিটাল ব্যাংকিং ব্যবহারের সুবিধা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, “ডিজিটাল ব্যাংকিংয়ের মাধ্যমে ঘরে বসেই ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করা সম্ভব, যা সময় ও খরচ উভয়ই সাশ্রয় করে।” তরুণ উদ্যোক্তা ও শিক্ষার্থীদের জন্য ব্যাংকের বিভিন্ন সুবিধা কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, সে বিষয়েও বক্তব্য প্রদান করা হয়।উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা জানান, এ ধরনের আয়োজন তাদের ব্যাংকিং সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা দিয়েছে। ফলে তারা ভবিষ্যতে সঞ্চয় ও বিনিয়োগ বিষয়ে আগ্রহী হয়ে উঠবেন। শিক্ষক, শিক্ষার্থী ও তরুণ-তরুণীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, এ আয়োজন তরুণদের ইতিবাচক চর্চা, সৃজনশীলতা এবং আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


















