ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিন নামঞ্জুর: কারাগারে প্রেরণ

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৫১ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): নাশকতা ও বিস্ফোরক এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় হাজিরা দিতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালামসহ তিন নেতার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) জামালপুরের সংশ্লিষ্ট আদালতে হাজিরা শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে প্রেরণকৃত অন্য দুজন হলেন— ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক জিয়াউল হক জিয়া এবং পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক কায়সার মাহমুদ রানা।
আদালত সূত্র জানায়, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন। মামলার পরবর্তী শুনানির তারিখ পরে নির্ধারণ করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামিন নামঞ্জুর: কারাগারে প্রেরণ

সর্বশেষ পরিমার্জন: ১২:৩৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬