ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আকস্মিক শিলাবৃষ্টি: আমসহ ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২৮ বার পঠিত

শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনি ধি: আকস্মিক শিলাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমসহ বিভিন্ন কৃষি ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলায় এবং বিকেল সোয়া ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে বৃষ্টির সঙ্গে তীব্র শিলাবৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, বৃষ্টির সময় প্রায় ৫০ থেকে ১০০ গ্রাম ওজনের বড় আকারের শিলা পড়তে শুরু করলে অনেক উৎসুক মানুষ রাস্তায় নেমে শিলাগুলো কুড়িয়ে পাত্রে জমা করেন। প্রায় ১৫ মিনিট স্থায়ী এই শিলাবৃষ্টিতে আমসহ খেতের শাকসবজি ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে।
বিশেষ করে গম ও পেঁয়াজসহ যেসব ফসল কাটার একেবারে শেষ পর্যায়ে রয়েছে, সেগুলোর বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। এছাড়া আমের ছোট ছোট গুটি ঝরে পড়া এবং আঘাতে নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে।
তবে এখনো ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতির পরিমাণ নির্ধারণে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানা যাবে।
আরও পড়ুন:
শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)


















