ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩৭ বার পঠিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া মোস্তফাপুর আছির উদ্দিন চিশতী মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৮জানুয়ারি বুধবার দুপুরে এক আলোচনা সভা অধ্যক্ষ আব্দুল হামিদ সেখ এর সভাপতিত্বে ও জৈষ্ঠ্য প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু এবং সিনিয়র শিক্ষক মোখলেছার রহমান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন,একাডেমিক সুপারভাইজার মাহামুদুন নবী। আমন্ত্রিত অতিথির হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল চক্রবর্তী। এ সময় অত্র প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক জিয়াউল হক, জ্যেষ্ঠ প্রভাষক হোসেন আলী, প্রভাষক তাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক নাইজুল ইসলাম, প্রভাষক মুশফিকুর রহমান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন মিনার, কলেজ শিক্ষক প্রতিনিধি সিদ্দিকুর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক,শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন। শেষে শিক্ষার্থীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


















