ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
তাজা খবর
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
আটোয়ারীতে ধর্ষন বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত

উত্তম কুমার, আটোয়ারী (পঞ্চগড়)
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
- / ৭১ বার পঠিত

পঞ্চগড়ের আটোয়ারীতে আলোচিত শিশু আছিয়া ধর্ষন সহ নারী ও কন্যা শিশুদের প্রতি সহিংসতা বিরোধী বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা “রুখতে ধর্ষন, শুরু হোক গর্জন” শ্লোগানকে সামনে রেখে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সম্বলিত নানা প্রকার লিফলেট নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে উপজেলা পরিষদ সংলগ্ন আটোয়ারী-রুহিয়া সড়কে শিক্ষার্থীরা সমবেত হয়ে মানববন্ধন কর্মসূচী পালন করেন। ওই প্রতিষ্ঠানের দশম শ্রেণীর শিক্ষার্থী আমির হোসেন সুইট, শামীম আলম, আইয়ান আলী, স্বপন ইসলাম, মুসফিকা রেজা, খাদিজা আক্তার, সাদিয়া আক্তার, বৃষ্টি ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী লামিয়া জান্নাত এর তত্তাবধানে উক্ত কর্মসূচী পালিত হয়। আটোয়ারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ শাহাজাহান গৃহীত কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন। আয়োজিত কর্মসূচীতে শিক্ষার্থীরা আছিয়া সহ সারা দেশের নির্যাতিত সকল নারী ও শিশু নির্যাতনকারীদের অবিলম্বে গ্রেফতার পূর্বক কঠোর শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
আরও পড়ুন:




















