ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
আমতলীতে চার ডাকাত গ্রেপ্তার

ফখরুদ্দিন তাহসিন, আমতলী (বরগুনা)
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
- / ৪৬ বার পঠিত

বরগুনার আমতলীতে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার, বাদল হাওলাদার ও দোলোয়ার সিকদারকে গ্রেপ্তার করেছে আমতলী থানা পুলিশ। শনিবার রাতে তাদের আমতলীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালদের বিচারক ইবতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
জানাগেছে, আন্তঃজেলা ডাকাত দলের সর্দার সামসুল আলম চৌকিদার ও সদস্য এবলাচ হাওলাদার দক্ষিণাঞ্চলে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছে। সামমুল আলম চৌকিদারের বিরুদ্ধে আমতলীসহ বিভিন্ন থানায় ডাকাতিসহ ১০টি এবং এবলাচের বিরুদ্ধে ৬ টি মামলা রয়েছে। তাদের দেয়া তথ্য মতে বাদল হাওলাদার ও দেলোয়ার সিকদারকে গ্রেপ্তার করে। রবিবার পুলিশ আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়। আদালতের বিচারক তাদের বিরুদ্ধে দুই দিনের বিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত বলে স্বীকার করে। তাদের দেয়া তথ্য মতে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়। দুইদিন রিমান্ড শেষে বুধবার দুপুরে পুলিশ তাদের আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। আদালতের বিচারক ইফতি হাসান ইমরান তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আমতলী থানার ওসি মোঃ আরিফুল ইসলাম আরিফ বলেন, আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে তারা আমতলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলামের বাড়ীর ডাকাতির সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তাদের দেয়া তথ্য মতে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, দুইদিন রিমান্ড শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:


















