ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য- ড. মঈন খান 

নাজমুল হক, (নরসিংদী) 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
  • / ৯৮ বার পঠিত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি বলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বিগত ১৭ বছর ধরে আন্দোলন করেছি। আমরা চাই অন্তর্বতীকালীন সরকার তারা যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ বাংলাদেশের ১৮ কোটি মানুষের সামনে উন্মুক্ত করে দিতে হবে। তিনি রোববার (৯ মার্চ) সন্ধ্যায় নরসিংদীর-২ পলাশ নির্বাচনী আসনের পাঁচদোনার খোদেজা কমিউনিটি সেন্টারে পাঁচদোনা,মেহেরপাড়া,আমদিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড. আব্দুল মঈন খান বলেন, অন্যায় অত্যাচার চিরদিন টিকে থাকতে পারে না। আমাদের উপরে একজন আছেন তিনি এইগুলো দেখছেন। আমরা চেষ্টা করে অনেক সময় সফল হই। আবার অনেক সময় সফল হতে পারি না, তখন আল্লাহ রাব্বুল আমাদের সহায় হন। দেশে ছাত্র জনতার আন্দোলনের মধ্যদিয়ে বিগত সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেখানে আমরা বিশ্বাস করি বাংলাদেশের ১৮ কোটি মানুষের উপর মহান আল্লাহ তায়লার রহমত বর্ষিত হয়েছে।  ড. মঈন খান আরও বলেন, আমরা একটি শান্তিপূর্ণ সমাজে বসবাস করতে চাই। রমজানের যে বড় শিক্ষা, ধৈর্য ও আত্মত্যাগ এ দুটি থেকে যেন আমরা দূরে সরে না যাই। আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য, তাদের ভালোবাসার জন্য। রাজনীতি কোন পেশা নয়, রাজনীতি কোন ব্যবসা নয় এই কথা গুলো আমাদের মনে রাখতে হবে। কেউ যদি মনে করে রাজনীতিকে পুঁজি করে ধনদৌলত ও সম্পদ আহরণ করবে যেটা আওয়ামীলীগ সরকার করেছিল তাহলে কিন্তু তাদের পরিনতি আওয়ামীলীগের মতোই হবে। এসময় আরো উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি আলম মোল্লা, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া,পাঁচদোনা ইউনিয়ন বিএনপির সভাপতি বাচ্চু মিয়া, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া মেম্বার, সাধারণ সম্পাদক তারিক হোসেন রানা, আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম, সিনিয়র সহ-সভাপতি আবু ছিদ্দিক মিয়া, সাধারণ সম্পাদক আইনুল হক, মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনির হোসেন, পাঁচদোনা ইউনিয়ন যুবদলের সভাপতি আবুল কালাম গাজী,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম রাসেল,ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরউজ্জামান মনির প্রমুখ।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আমরা রাজনীতি করি দেশের মানুষের জন্য- ড. মঈন খান 

সর্বশেষ পরিমার্জন: ০৩:০১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫