ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বিশাল প্রচার মিছিল

রুবেল আহমেদ, মৌলভীবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮১ বার পঠিত
রুবেল আহমেদ, মৌলভীবাজার: আগামী ৭ তারিখ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীরের কুলাউড়া আগমন উপলক্ষে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এই মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডাক বাংলা মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
​মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগরী জামায়াতের আমীর মু. ফখরুল ইসলাম।
কুলাউড়া উপজেলা আমীর অধ্যাপক আব্দুল মুনতাজিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি প্রভাষক বেলাল আহমেদ চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার এম সায়েদ আলী।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, সিলেট মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, উপজেলা জামায়াতের সাবেক আমীর খন্দকার আব্দুস সোবহান ও আব্দুল হামিদ খান এবং বর্তমান নায়েবে আমীর মোঃ জাকির হোসেন সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, আগামী ৭ তারিখের জনসভাকে সফল করতে কুলাউড়ার আপামর জনতা উন্মুখ হয়ে আছে। প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ থেকে আমীরে জামায়াতের আগমনী কর্মসূচিকে সর্বাত্মকভাবে সফল করার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আমীরে জামায়াতের আগমন উপলক্ষে বিশাল প্রচার মিছিল

সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬