ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
  • / ৪৯ বার পঠিত
সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার ১৬ই জানুয়ারি ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল সকালে  বিদ্যালয় থেকে ম্যারাথন, বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি তালোড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে। র‌্যালি শেষে বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলর সভাপতিতে স্মৃতিচারন মূলক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে বক্তব্য রাখেন,  তালোড়া চালকল মালিক সমিতির সাবেক সভাপতি নূরে আলম চৌধুরী পারভেজ, শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মোস্তাকিন মুরাদ, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সিরাজুল হক খন্দকার, বীরমুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, তালোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস সহ প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জামিল হোসেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী

সর্বশেষ পরিমার্জন: ০৬:১০:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬