ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
আলীকদমের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ে সেনা জোনের উদ্যোগে ১০০ পরিবারে শীতবস্ত্র বিতরণ

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
- সর্বশেষ পরিমার্জন: ০২:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
- / ৪২ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত অসহায় জনগণের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে আলীকদম সেনা জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে রবিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিন্ধুমুখ পাড়া, ইন্দুমুখ পাড়া ও বড় আগলা পাড়ায় মোট ১০০টি পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। এ সময় সেনা জোনের অন্যান্য কর্মকর্তা, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।জোন কমান্ডার তাঁর বক্তব্যে বলেন, পাহাড়ি অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো সেনাবাহিনীর নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি পাহাড়ি এলাকায় স্থায়ী শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন এবং যে কোনো সন্দেহজনক সন্ত্রাসী তৎপরতার তথ্য সেনাবাহিনীকে জানানোর আহ্বান জানান। পাশাপাশি অভিভাবকদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো এবং যুবসমাজকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় তিনি মূরং কমপ্লেক্সে সুবিধাবঞ্চিত মূরং শিশুদের জন্য বিনামূল্যে আবাসন ও শিক্ষাসুবিধার কথা উল্লেখ করেন এবং জানান, আগামী ১ ফেব্রুয়ারি থেকে মূরং যুবকদের জন্য বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হবে।বক্তব্যের শেষাংশে তিনি যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অতীতের মতো ভবিষ্যতেও জনগণের পাশে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাবে।
আরও পড়ুন:



















