ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ৪৬ বার পঠিত
জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি: আলীকদম ও থানচি উপজেলার স্থানীয় অসহায়, দুঃস্থ ও শীতার্ত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এবং বাঙালী পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ৫৭ বিজিবি। মঙ্গলবার (০৬ জানুয়ারি) আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) আলীকদম উপজেলা নয়াপাড়া ইউনিয়নের বসবাসরত স্থানীয় অসহায়, দুঃস্থ পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায় ও বাঙালী পরিবারসহ মোট ১৭৫টি শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। ৫৭ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, (পদাতিক) উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরণ করেন। একইসাথে থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের অন্তর্গত আলীকদম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সকল বিওপি কর্তৃক দূর্গম সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আরো ২২০টি প্রান্তিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ৫৭ বিজিবি কর্তৃক প্রদত্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী। তারা সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দূর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি “অপারেশন উত্তরণ” এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক ও জনকল্যানমূলক কাজ করছেন। এর অংশ হিসেবে বিনামূলো চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী বাঙ্গালী সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছেন। এছাড়াও বিজিবি সার্বক্ষণিক দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগিতার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে আসছেন। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর এ সকল মানবিক এবং সম্প্রীতিমূলক কর্মকান্ডের ধারা অব্যহত থাকবে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদবীর বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি,  গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

আলীকদম ব্যাটালিয়ন ৫৭ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬