ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
নোয়াখালী-১ আসন

“আসুন বিগত ১৫ বছরের কর্মকাণ্ড নিয়ে বসি”-হাতপাখার প্রার্থীর চ্যালেঞ্জ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৩৪ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) আসনের ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহিরুল ইসলাম নোয়াখালী-১ আসনের সকল প্রার্থীদের প্রতি ওপেন চ্যালেঞ্জ করেন, আসুন বিগত ১৫ বছরের কর্মকাণ্ড নিয়ে এক টেবিলে বসি। গত রোববার বিকেলে চাটখিল-সোনাইমুড়িতে কর্মরত সাংবাদিকদের কে নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। চাটখিল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, তারা বিভিন্নভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছে, পোস্টার ব্যানার ছিড়ে ফেলছে, দলীয় নেতাকর্মীদের হুমকি প্রদান সহ নির্বাচনী প্রচার কাজে বাধা প্রদান করছে। তিনি প্রতিপক্ষ প্রার্থীদেরকে হিংসাত্মক রাজনীতি পরিহার করে রাজনীতিতে শিষ্টাচার বজায় রাখার আহ্বান জানিয়েছেন। বিগত ১৫ বছর জনগণের কল্যাণে আপনি কি করেছেন? প্রশ্ন রেখে প্রতিপক্ষের প্রতি তিনি এক টেবিলে বসে আলোচনার অভিনব এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম আরো অভিযোগ করেন, হাতপাখার পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে, নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এক পক্ষ যেমন মিথ্যাচার করছে, অন্য পক্ষ তেমনি ক্রমাগত বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।
বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, চাটখিল-সোনাইমুড়ীর মানুষকে আর ধোঁকা দেবেন না। আমরা ধোঁকার মধ্যে থাকতে থাকতে আমাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছি। মানুষই বিচার করবে গত ১৫ বছর কারা তাদের পাশে ছিল, আর কারা কেবল শোষণ করেছে। তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিশুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, “আসুন, কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আমরা একই টেবিলে বসি। মানুষের কল্যাণে কার কী পরিকল্পনা আছে, তা নিয়ে আলোচনা করি। আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই।
আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে জহিরুল ইসলাম (সিআইপি) বলেন, “ভোট কেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনারা কোনো ভয় পাবেন না। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।”
সংবাদ সম্মেলনে হাতপাখা প্রতীকের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি চাটখিল পৌর শহরে এক বিশাল গণমিছিলে যোগ দেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

নোয়াখালী-১ আসন

“আসুন বিগত ১৫ বছরের কর্মকাণ্ড নিয়ে বসি”-হাতপাখার প্রার্থীর চ্যালেঞ্জ

সর্বশেষ পরিমার্জন: ০৫:২৩:০৪ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬