ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতন,মাদক দিয়ে উলঙ্গ করে ছবি ও ভিডিও ধারণ

এম.জাহিদ, সদর (বাগেরহাট)
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৪০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
- / ৫৪ বার পঠিত

বাগেরহাটে ইজিবাইক চালককে আটকে রাতভর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রশি দিয়ে চার হাত-পা বেঁধে মারপিট করে মাদকদ্রব্য দিয়ে অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বাগেরহাটে গোটাপাড়া পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজীর বিল্ডিংয়ের মধ্যে। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগে উল্লেখ করেন নির্যাতিতের ভাই গোটাপাড়া এলাকার মৃতঃ আবুল হাসেম আকনের ছেলে মোঃ ইয়াকুব আলী আকন।
অভিযোগে আরো বলেন, গোটাপাড়া এলাকার হানিফ মল্লিক এর ছেলে হোসেন মল্লিক, পশ্চিমভাগ এলাকার নওশের আলী ছুটের ছেলে সোহেল আলী এবং মুক্ষাইট এলাকার মোশারফ এর পুত্র তাজ মঙ্গলবার রাত ১০ টার দিকে আমার ভাই ইউসুফ আকনকে ধরে নিয়ে পুরাতন টোল প্লাজার কাছে মনিরুল কাজির বিল্ডিংয়ে নিয়ে যায়। সেখানে তাকে মাদক দ্রব্য দিয়ে ছবি তোলে এবং উলঙ্গ করে ভিডিও ধারণ করে। এ সময় এক লক্ষ টাকা চাঁদার দাবিতে বেধড়ক মারপিট মারপিট করে তারা। এক পর্যায়ে ত্রান মাসের ভয় দেখিয়ে আমার ভাইয়ের কাছে থাকা স্মার্টফোন এবং ২ লক্ষ টাকা মূল্যমানের ইজিবাইটি নিয়ে যায় তারা।
স্হানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার (২৩ এপ্রিল) সকাল ৭ টার দিকে রাস্তা থেকে ভাইকে উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।
ঘটনার বিষয়ে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মাহমুদ উল ইসলাম বলেন আমরা এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্হা নেওয়া হবে। ছিনতাইকৃত ইজিবাইক ও মোবাইল উদ্ধারে কাজ শুরু করেছে পুলিশ।।
আরও পড়ুন:


















