ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ইন্দুরকানিতে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

হাসান মামুন, আঞ্চলিক প্রতিনিধি (পিরোজপুর)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ৫৫ বার পঠিত

পিরোজপুরের ইন্দুরকানিতে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন।
জানা যায়, ভবানীপুর নিবাসী এজাহাক আলীর কন্যা তামান্না বেগম (১৮) দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে শাকিল গাজীর সঙ্গে জানুয়ারি ২০২৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিবাহের পর তামান্না বেগম স্থানীয় এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ ঘটনা জানাজানি হলে তামান্নার পরিবার স্বামী শাকিল গাজী ও শ্বশুর দুলাল গাজীর বিরুদ্ধে ইন্দুরকানী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও আসামিদের মুক্তির দাবিতে ১৭ মার্চ সোমবার এক মানববন্ধন করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন:মো. ছগীর গাজী, মো. শামসুল হক গাজী,হাসিনা বেগম,জাহানারা বেগম,আব্দুল কুদ্দুস হাং, কালাম সেখ প্রমুখ।মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে নিরাপোরাদ সাকিল ও তার পিতার মুক্তির দাবি করেন।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ইন্দুরকানিতে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সর্বশেষ পরিমার্জন: ১২:৪১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫