ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
- / ৪৫ বার পঠিত

গাজীপুরের কালীগঞ্জে ২৫ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাউলিতা গ্রামে অভিযান চালায় পুলিশ। এসময় কাউলিতা পূর্ব পাড়া দেওয়ান বাড়ী মোড় এলাকার মোঃ বাদলের মুদি দোকানের সামনে থেকে খোরশেদ (৩২) কে ২৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামী খোরশেদ জাঙ্গালিয়া ইউনিয়নের রয়েন এলাকার মৃত করিম শেখের পূত্র। সে দীর্ঘ দিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ১০(ক) ধারায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ২৬ তারিখ ২৬/০৪/২৫)।
ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন প্রতিবেদককে জানান, পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজকে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:


















