ঢাকা, বাংলাদেশ।
,
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
ইসলামপুরে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আব্দুল আওয়াল
- সর্বশেষ পরিমার্জন: ০২:৫৪:২৯ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
- / ১২৭ বার পঠিত

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দিয়ে হয়রানিসহ নির্যাতনের প্রতিবাদে জামালপুরের ইসলামপুর পৌর শহরের ভেঙ্গুরা গ্রামে জিয়াউর রহমান নামে এক ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন করেছে।
শনিবার দুপুরে ভোক্তভোগীর নিজ বাড়ি দক্ষিণ ভেঙ্গুরা গ্রামে সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান, সাইফুল ইসলামসহ পরিবারের অন্যান্যরা অভিযোগ করেন জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ আতাউর রহমানগংদের সাথে কোন মারামারি ঘটনা না ঘটলেও আমাদের উপর ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগে দুইটি মামলা দায়ের করে নানাভাবে হয়রানি ও ভয়-ভীতি দেখাচ্ছে।
এছাড়াও সম্প্রতি আমার নিজ বাড়ির বাইরে আঙ্গিনায় পূর্ব পরিকল্পিত ভাবে প্রতিপক্ষ আতাউর রহমান আগা ও উজ্জল সরকারগংরা আমাদের পরিবারের উপর হামলা চালায়। উক্ত হামলা ঘটনায় অন্তঃসত্ত্বা ছোট বোন শিলাকে প্রথমে লোহার রড ও পরে পেটে লাথি মেরে রক্তপাত ঘটায়, যার ফলে তার গর্ভপাত ঘটে। এই ঘটনার পরও তারা আবারও আমাদের উপর মিথ্যা মামলা দিয়ে প্রায় ২০ দিন যাবত আমার ভাই সাইফুল ইসলাম, মিজান ও এরশাদকে জেলহাজতে পাঠিয়েছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোক্তভোগীরা সঠিক ঘটনা প্রকাশ ও ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনাসহ তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন


















