ইসলামপুর পৌরবাসীকে
ঈদ শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোবারক হোসেন বেদারুল

- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
- / ৮৪ বার পঠিত

ইসলামপুর প্রতিনিধি (জামালপুর): পবিত্র মাহে রমজান ও আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইসলামপুর পৌরসভার সর্বস্তরের নাগরিকদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী জনাব মোবারক হোসেন বেদারুল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মানবিকতা, সততা, ন্যায়পরায়ণতা ও উন্নয়ন—এই চারটি মূলনীতি ধারণ করে তিনি ইসলামপুর পৌরবাসীর সেবায় কাজ করতে চান। তিনি বলেন, পৌরবাসীর দোয়া ও সমর্থন পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত ইসলামপুর পৌরসভা গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাস আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষা ধারণ করে সবাইকে মিলেমিশে সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
মোবারক হোসেন বেদারুল মহান আল্লাহর নিকট দোয়া করে বলেন, আল্লাহ তায়ালা যেন ইসলামপুর পৌরসভার শান্তি-সমৃদ্ধি ও কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।
সবশেষে তিনি ইসলামপুর পৌরবাসীর কাছে দোয়া কামনা করেন।


















