ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে খাস জমি পুনরুদ্ধার 

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
  • / ৫৯ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে দখলকৃত খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে। রোববার সকালে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন এই খাস জমি উদ্ধার করেন।

এসময় ঈশ্বরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। খাস জমিটির অবস্থান উপজেলার উচাখিলা ইউনিয়নের পুরাতন গো-হাটায়। উল্লেখ্য, পুরাতন গো-হাটায় ৫৪ শতক জমি দীর্ঘ প্রায় ৩০ বছব যাবৎ অবৈধ দখলে রেখেছিল বেশ কয়েকজন অসাধু লোক। গত শুক্রবার ডিমারগেশন করে ৫৪ শতক জমি নির্ধারণ করা হয়। ৫৪ শতকে প্রায় ২০টির মত দোকান ঘর নির্মাণ করা ছিল। পরবর্তীতে আজ(রোববার) এক্সেভেটর দিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন বলেন,-‘উচাখিলায় সরকারি রাজস্বের জন্য পুরাতন গো-হাটা অনেক গুরুত্বপূর্ণ। এই গো-হাটা থেকে বছরে প্রায় অর্ধকোটি টাকা রাজস্ব আসা সম্ভব। একসময় এই বাজার অনেক জমজমাট ছিল। আজকের অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে আশাকরি পুরোনো জমজমাট ভাব আবার ফিরে আসবে’।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈশ্বরগঞ্জে খাস জমি পুনরুদ্ধার 

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫