ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের কর্মী সম্মেলন

- সর্বশেষ পরিমার্জন: ০৫:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / ৩৫ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৩নং সরিষা ইউনিয়ন শ্রমিক দলের এই কর্মী সম্মেলন ও ইফতার মাহফিল, গতকাল(শুক্রবার) সরিষা ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, ঈশ্বরগঞ্জ উপজেলা শ্রমিক দলের আহবায়ক মো.তাজুল ইসলাম রয়েল। সঞ্চালনায় ছিলেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো.খলিলুর রহমান বাচ্চু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার নব-নির্বাচিত আহবায়ক ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব ও ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো.আমিরুল ইসলাম ভুঁইয়া মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম-আহবায়ক ও ঈশ্বরগঞ্জ পৌর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এ.কে.এম. হারুন -অর-রশীদ, যুগ্ম-আহবায়ক মো. আতিকুর রাজ্জাক ভুঁইয়া হিরা, মো. আহসান পারভেজ, মো. শাহজাহান জয়পুরী, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম মিন্টু, ঈশ্বরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন নয়ন, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. কামাল হোসেন সরকার,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন-অর-রশিদ, ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ, সদস্য সচিব রিদওয়ান আহমেদ রিজন প্রমুখ।
ন /ভ



















