ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট উদ্বোধন

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫
  • / ১৪৪ বার পঠিত

সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করেছে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। সাধারণ মানুষ যাতে সহজে, সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে পারে, তাই এই উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা প্রশাসন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজার পরিস্থিতি মোকাবিলায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সহায়তায় এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রবিবার (২ মার্চ) থেকে উপজেলা চত্বরে এ কার্যক্রম শুরু হয়। কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদুল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির মঞ্জুরুল হক হাসানসহ আরও অনেকেই।

সুলভ মূল্যের হাটে তরমুজ, পেঁয়াজ, ডাল, সেমাই, স্যালাইন, ডিম, ছোলা,মুড়ি,কয়েল,গরুর মাংস, শাকসবজিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারমূল্যের চেয়ে কম দামে বিক্রি করা হচ্ছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদ বলেন, “সাধারণ মানুষের কষ্ট লাঘব করতেই এ কার্যক্রম চালু করা হয়েছে। আশাকরি এতে বাজার পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং কোন ধরনের সিন্ডিকেট বাজারকে অস্থিতিশীল করতে পারবে না”।

স্থানীয়রা জানিয়েছেন, প্রশাসনের এমন উদ্যোগে তারা বেশ উপকৃত হচ্ছেন।

এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরে আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈশ্বরগঞ্জে সুলভ মূল্যের হাট উদ্বোধন

সর্বশেষ পরিমার্জন: ০২:৫৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩ মার্চ ২০২৫