ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ০২ মে ২০২৬

ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার বিতরণ

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • / ৫৫ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ এর তত্ত্বাবধানে ও ঈশ্বরগঞ্জ সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায়, সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ জন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সাতটি হুইলচেয়ার ও দুইটি ট্রাই সাইকেল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসান কিবরিয়া, প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা তমালিকা চট্টোপাধ্যায়, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব রাশেদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ।

হুইল চেয়ারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, বড়হিতের নুরুল হক চকদার, কুমারুলীর মো. বায়জিদ, চরআলগীর মোনালিসা নুসরাত প্রাপ্তি, বড়হিতের রহমত আলী ও দত্তপাড়ার শিরিন আক্তার। ট্রাই সাইকেল পেয়েছেন বালিহাটার হাবিজুল মিয়া ও জাটিয়ার মোছা: শরীফা।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈশ্বরগঞ্জে হুইল চেয়ার বিতরণ

সর্বশেষ পরিমার্জন: ০৩:১১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫