ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

ঈশ্বরগঞ্জে ৮ গরু চুরি

মো. জাহিদ হাসান, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি 
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • / ১২১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে খামার থেকে ৮টি গরু চুরি হয়েছে। এতে অন্যান্য খামারিদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ভোর রাতে (সোয়া ৪টা) উপজেলার ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা গ্রামের রেলগেইট জামে মসজিদ এলাকায় এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঈশ্বরগঞ্জ পৌরসভার চরনিখলা, শিমরাইল, কাকনহাটি, দত্তপাড়া, ধামদী, চরহোসেনপুরসহ আশপাশের এলাকার বেশির ভাগ মানুষের পেশা কৃষিকাজ। কৃষি কাজের পাশাপাশি তাঁরা বিভিন্ন জাতের গবাদি পশু পালন করে থাকেন। এসব এলাকায় প্রায় শতাধিক গরুর খামারে প্রায় হাজারের অধিক গরু রয়েছে।

এক রাতে ৮টি গরু চুরি হওয়ার খবরে আতঙ্ক ও উৎকণ্ঠায় রয়েছেন উপজেলার বিভিন্ন অঞ্চলের খামারিরা। একই এলাকার ক্ষুদ্র খামারি কাশেম মিয়া বলেন, ‘এভাবে গরু চুরি হতে থাকলে, চুরির ভয়ে কেউ আর গরু পালন করবে না’। দ্রুত চুরি রোধ করতে পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ক্ষতিগ্রস্ত খামারি মো. আরিফ হোসেন সায়মন জানান, ‘আজ ভোর সোয়া ৪টার দিকে খামারের ঘরের তালা কেটে ৮টি গরু নিয়ে যায় চোরের দল। এতে আমার অন্তত ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে’।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ ওবায়দুর রহমান  জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে’।

ন/ভ

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঈশ্বরগঞ্জে ৮ গরু চুরি

সর্বশেষ পরিমার্জন: ০৭:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫