ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ১১ মে ২০২৬
তাজা খবর
আজ থেকে সরাসরি মামলা
কবি সাংবাদিক মৃণাল চৌধুরী সৈকতের শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন বিশিষ্ট জনের
কক্সবাজারে গহীন বনে ‘রহস্যময় ঘর’ ঘিরে চাঞ্চল্য
কিশোর গ্যাং সৃষ্টি মাদকেই
“কানাডার এমপি নির্বাচনে জয়ী ডলি বেগমকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র অভিনন্দন
উৎসব আয়োজনের মধ্য দিয়ে পালিত হলো ১৪৪ তম খুলনা দিবস!
চট্রগ্রামের জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হোমনার বাঘা শরীফ
কৃষকের ন্যায্য মূল্য কোথায় যায়?
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
পেশার মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবি
ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৫৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১ বার পঠিত

আবু জাফর বিশ্বাস,ঝালকাঠি: ঝালকাঠিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল গেইট এলাকায় জেলা ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া), ঝালকাঠির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠীর অংশ। তাই কর্মক্ষেত্রে তাদের সম্মান, নিরাপত্তা ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে বক্তব্য দেন ঝালকাঠি জেলা ম্যানেজার ফোরামের সভাপতি মো. আসাদুজ্জামান পলাশ, ঝালকাঠি ফার্মাসিটিক্যাল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশনের সভাপতি খাইরুল বাসার নবীন, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রিয়াজুল ইসলামসহ বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা।
বক্তারা আরও বলেন, স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পৃক্ত এই পেশাজীবীদের যথাযথ মূল্যায়ন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে ফারিয়ার প্রতিনিধিরা জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।


















