ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ১১ মে ২০২৬

নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১৪ বার পঠিত
পিরোজপুর অফিস:: পিরোজপুরের নাজিরপুর উপজেলায় বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির উপজেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলে সম্প্রদায়ের অধিকার আদায়, জীবনমান উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মাদ বজলুর রহমান বাবলু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক পরিপত্রে গত ৬ মে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে মো. মনিরুজ্জামান মোল্লাকে সভাপতি এবং মো. ফিরোজ মাহামুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশ্রাফ আলী। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সাহিদ ফকির। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন নূর মোহাম্মদ ব্যাপারী ও কাইউম খান। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে মনির হোসেন হাওলাদার ও রফিকুল ইসলামকে। কমিটির অন্যান্য পদে কোষাধ্যক্ষ হিসেবে মাসুম বিল্লাহ, প্রচার সম্পাদক হিসেবে ইকবাল হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে এশার উদ্দিন এবং সমাজকল্যাণ সম্পাদক হিসেবে মো. সুলতান মোল্লাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সোহাগ মোল্লা, জেসমিন বেগম, ইলিয়াস শেখ, হরে কৃষ্ণ মন্ডল ও মাহাবুব শেখকে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নাজিরপুর উপজেলার ক্ষুদ্র মৎস্যজীবী ও জেলেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, নদী ও জলাশয় রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং জেলে পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে তারা একযোগে কাজ করবেন। তারা আরও বলেন, দেশের অর্থনীতিতে মৎস্যখাত গুরুত্বপূর্ণ অবদান রাখলেও অনেক ক্ষুদ্র জেলে এখনও নানা সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। তাদের জীবনমান উন্নয়ন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সহায়তা প্রদানে সংগঠনটি কার্যকর ভূমিকা পালন করবে। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে নাজিরপুর উপজেলার জেলে সমাজ আরও সুসংগঠিত হবে এবং জেলেদের অধিকার ও কল্যাণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

নাজিরপুরে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সর্বশেষ পরিমার্জন: ০৪:৫৫:০৪ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬