ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
উখিয়ায় বাল্যবিয়ে পন্ড: জরিমানা গুনলো কনের পিতা !

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ০১:৪২:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় বাল্য বিয়ের আয়োজন পন্ড করলো প্রশাসন। উপজেলার পালংখালী ইউনিয়নের থাইনখালীর হাকিমপাড়ায় ১৮ বছরের পূর্বে এক কন্যার বাল্যবিবাহ দেওয়ার উদ্যোগ নেওয়ার খবর পেয়ে তা বন্ধ করে দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল খালেক নামের এক ব্যক্তি তার অপ্রাপ্তবয়স্ক কন্যার বাল্যবিবাহের প্রস্তুতি নিচ্ছিলেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। অভিযানে বাল্যবিবাহের কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।এ ঘটনায় ওই কন্যার পিতা আব্দুল খালেককে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৮ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়। ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না করার শর্তে তার কাছ থেকে লিখিত মুচলেকাও নেওয়া হয়েছে।অভিযান চলাকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একই সঙ্গে পাত্র পক্ষকেও কঠোরভাবে সতর্ক করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।প্রশাসন জানিয়েছে, বাল্যবিবাহ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিবেদক



















