ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
- / ২৯ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
৬ জানুয়ারি দিবাগত রাত ৯টায় উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
এ সময় অবৈধভাবে ভূগর্ভস্থ মাটি উত্তোলন ও মাটি কাটার সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এ অপরাধে টেকনাফ উপজেলার শাপলা পুর এলাকার নুরুল আবছার (৩৫)কে এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, জালিয়াপালং ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার, ভূমি অফিসের কর্মকর্তা – কর্মচারী সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে উখিয়া উপজেলায় এ ধরণের অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে।রাষ্ট্রীয় স্বার্থে সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি




















