ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

উখিয়ায় সেনাবাহিনীর অভিযান:বিপুল অস্ত্র-গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

কক্সবাজার প্রতিনিধি,
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৫ বার পঠিত
কক্সবাজারের উখিয়ায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসীকে আটক করা হয়েছে।মঙ্গলবার রাত ২টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুখালী ১ নম্বর ওয়ার্ড এলাকায় সেনাবাহিনীর একটি চৌকষ দলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে স্থানীয় আজিজুল হক ওরফে জলু’র পুত্র আমিন, তার দেহরক্ষী জানে আলম এবং অপর এক বাঙালিকে আটক করা হয়।আইনশৃঙ্খলা বাহিনী জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, অস্ত্র প্রদর্শনসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সামনে রেখে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার ও তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যেই এ অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

উখিয়ায় সেনাবাহিনীর অভিযান:বিপুল অস্ত্র-গোলাবারুদসহ তিন সন্ত্রাসী আটক

সর্বশেষ পরিমার্জন: ১০:০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬