ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
উখিয়ায় সেহরীর সময়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা !

নিজস্ব প্রতিবেদক
- সর্বশেষ পরিমার্জন: ১০:৪২:১৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: উখিয়ার হলদিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর হ’ত্যা’র অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদুস শুক্কুরের স্ত্রী। তার শ্বশুরবাড়ি হলদিয়া পালং ইউনিয়নের জোনাব আলী পাড়া এলাকায় হলেও ঘটনাটি ঘটেছে পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে তার নিজ বসতঘরে।পরিবার সূত্রে জানা যায়, সোমবার (০৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে সেহেরি খাওয়ার সময় দু’র্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় আ’ঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শ্বা’সরোধ করে হ’ত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি আরও বলেন, পূর্ব থেকে চলমান জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করত:এবং ময়নাতদন্তের জন্য মড়গে পাঠানো হয়েছে।
আলামত সংগ্রহের পর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চা’ঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
নিজস্ব প্রতিবেদক


















