ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
তাজা খবর
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
জাল টাকার কারখানায় অভিযান, আটক-১
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
উজানচর ভূমি অফিসের জানালা ভেঙে নথিপত্র তছনছ ও চুরি

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
- / ২৪ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ভূমি অফিসের জানালা ভেঙে গুরুত্বপূর্ণ ফাইলপত্র তছনছ করেছে দূবৃত্তরা।
রহস্যজনক এ ঘটনায় কোন কিছু খোয়া গেছে কিনা তা নিশ্চিত করে বলতে পারছে না কতৃপক্ষ। বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গোয়ালন্দ পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব সংলগ্ন উজানচর ভূমি অফিসটিতে
বৃহস্পতিবার রাত থেকে শনিবার রাত পর্যন্ত যে কোন সময় রাতের আঁধারে এ ঘটনাটি ঘটিয়েছে।
খবর পেয়ে রবিবার সকালে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
পরিদর্শনকালে অফিসের পেছনের জানালার লোহার গ্রীল ও বেশ কয়েকটি তালা ভাঙা, আলমারি ও কেবিনেট খোলা এবং নথিপত্র এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
উজানচর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা আনছার আলী জানান, বৃহস্পতিবার বিকালে অফিস তালা দিয়ে তারা বাড়ি চলে যান। রবিবার সকালে এসে ভেতরের দরজার তালা খুললে সেটা আর খুলতে পারেনি। পরে ভেতর থেকে দরজার তালায় ছিটকিনি লাগানোর কারনে ভাঙতে হয়েছে। পরে ভেতরে গিয়ে দেখতে পান জানালার গ্রিল ভেঙে দুর্বত্তরা রেকর্ডরুমের তালা ভেঙে ২টি আলমারির ৪ টি ড্রয়ার ভেঙ্গে মালামাল তছনছ করে এবং একটি ফাইল কেবিনেট যার ৮টি ড্রয়ার ভেঙে মালামাল তছনছ করা।
তিনি আরও বলেন, অফিসে কোন টাকা পয়সা ছিল না। তবে অফিসে ব্যবহৃত ল্যাপটপ, কম্পিউটার ও প্রিন্টার যথাস্থানে রয়েছে। রেকর্ড পত্র কিছু নিয়েছে কিনা তা এখনো জানা যায়নি। আমরা প্রতিটি রেকর্ড বহি যাচাই করে দেখছি।
দুর্ধর্ষ এ ঘটনা সম্পর্কে তিনি ধারনা করে বলেন, সুযোগ থাকা সত্ত্বেও মূল্যবান কোন ইলেকট্রনিক সামগ্রী নেয়নি দূবৃত্তরা ।
তবে তারা মূল্যবান কোন নথি তা কোন একটা রেকর্ড বইয়ের একটা পাতাও হতে পারে যা গায়েব করার জন্য এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। আমরা বিষয়টি নিশ্চিত হবার জন্য যাচাইয়ের কাজ করছি।
গোয়ালন্দ ঘাট থানার এসআই সেলিম মোল্লা জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে কী উদ্দেশ্যে চোরেরা নথিপত্র তছনছ করেছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত অফিসের কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস বা অন্য কোনো কিছু খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ইউনিয়ন ভূমি অফিসের নিরাপত্তা জোরদারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভূমি অফিসে এমন ঘটনার স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, এটি পরিকল্পিত কোনো তৎপরতা কিনা তা গুরুত্ব দিয়ে তদন্ত করা প্রয়োজন। প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপই এখন এলাকাবাসীর প্রত্যাশা।


















