ঢাকা, বাংলাদেশ || মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

শাহজাহান খন্দকার, উলিপুর (কুড়িগ্রাম):   ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬। সোমবার (৬ জুলাই) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), উলিপুরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উলিপুর উপজেলা বিআরডিবির কর্মকর্তা মো. লোকমান হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ।
সভা শুরুর আগে বিআরডিবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং সরকারের বিভিন্ন সহায়তা কর্মসূচির সফল বাস্তবায়ন নিয়ে নির্মিত একটি প্রামাণ্য ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য দেন পল্লী উন্নয়ন সমিতির সদস্য মিনা রানী, উলিপুর ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান গোলাম মোস্তফা এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম। বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, সঞ্চয় ও ঋণ কার্যক্রম সম্প্রসারণ, নারীর ক্ষমতায়ন এবং কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ভাগ্যবন্ধু রায়, উপসহকারী কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রণব সরকার সহ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিআরডিবির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট পেপার এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বৃন্দ।
আলোচনা সভা শেষে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপস্থিত সদস্যদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, পল্লীর উন্নয়নই দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি। সমবায়ভিত্তিক উন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Share this news as a Photo Card

12 October 2026

দুপচাঁচিয়ায় ট্যাপেন্টাডল-সহ রনি নামের মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিস্তারিত লিংক কমেন্টে |
nagorikbhabna.com
nagorikbhabna

উন্নত পল্লী সমৃদ্ধ দেশ গঠনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন : ১১:২৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬