ঢাকা, বাংলাদেশ। , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী

রবিউল আউয়াল, কলমাকান্দা উপজেলা
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৬০ বার পঠিত

রবিউল আউয়াল, কলমাকান্দা উপজেলা: নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আহমদ শফী।

তিনি বর্তমানে এনসিপি কলমাকান্দা উপজেলা শাখার প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

আহমদ শফী জানান, জনগণের প্রত্যাশা ও উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উপজেলার সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। তিনি বলেন, “কলমাকান্দাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে আমি সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

দলীয় সূত্রে জানা গেছে, তৃণমূল নেতাকর্মীদের মতামত ও স্থানীয় জনগণের আগ্রহের ভিত্তিতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থিতা নিয়ে দলীয় ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তরুণ নেতৃত্ব ও সক্রিয় রাজনৈতিক ভূমিকার কারণে আহমদ শফীর প্রার্থিতা কলমাকান্দার নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করতে পারে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উপজেলা চেয়ারম্যান নির্বাচন করবেন এনসিপি নেতা আহমদ শফী

সর্বশেষ পরিমার্জন: ০১:২৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬