উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্যের প্রতিবাদে প্রদীপ প্রজ্জ্বলন

- সর্বশেষ পরিমার্জন: ০২:০৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পহেলা বৈশাখের অনুষ্ঠানে প্রবীণ শিল্পীদের উদ্দেশ্যে ইউএনও এর বক্তব্যের প্রতিবাদে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলন করেছে উপজেলার সংস্কৃতি কর্মীরা। পহেলা বৈশাখের সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে সিনিয়র শিল্পীদের উদ্দেশ্যে অবমাননাকর বক্তব্য দেন ইউএনও সানজিদা রহমান। এর প্রতিবাদে বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মীরা শহিদ মিনারে এই মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরের শহিদমিনারে জড়ো হয় উপজেলার সংস্কৃতি কর্মীরা। পরবর্তীতে মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদ জানায়।
মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি শেষে কবি আলম মাহবুব জানান, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইউএনও তার বক্তব্য প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে’।
সংস্কৃতি কর্মীরা জানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানে সিনিয়র শিল্পীদের ডেকে এনে অপমান করা হয়েছে। তারা অনুষ্ঠানে অংশ নিতে পারবে না সেটা আগেই জানানো উচিত ছিল। প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার কবি, লেখক, নাট্যশিল্পী ও বিভিন্ন স্তরের সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।





















