ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
বাঁশখালীতে ২৬৪ শিক্ষার্থী
বিদ্যালয়ে নেই নিরাপদ পানি ও টয়লেট সুবিধা

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১১ বার পঠিত

মোহাম্মদ ওয়াজেদ, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান ৩৬নং মধ্যম ইলশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নেই নিরাপদ পানির ব্যবস্থা ও পর্যাপ্ত টয়লেট সুবিধা। ফলে চরম দুর্ভোগে পড়েছে বিদ্যালয়ের ২৬৪ জন শিক্ষার্থী ও শিক্ষকরা।বর্তমানে বিদ্যালয়টি ৮ জন শিক্ষক দ্বারা পরিচালিত হচ্ছে—এর মধ্যে ২ জন পুরুষ ও ৬ জন মহিলা শিক্ষক নিয়মিত পাঠদান করছেন। তবে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পানির উৎস ও ব্যবহারযোগ্য টয়লেটের অভাবে পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
জানা গেছে, শিক্ষকদের জন্য একটি টয়লেট থাকলেও তা শিক্ষার্থীদের ব্যবহারের উপযোগী নয়। ফলে শিক্ষার্থীদের পানির জন্য পার্শ্ববর্তী এলাকায় যেতে হয়। টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে অনেক সময় তারা বাড়িতে ফিরে যায়,যা তাদের নিয়মিত উপস্থিতি ও পাঠদানে বিঘ্ন সৃষ্টি করছে।অনেক ক্ষেত্রে বাড়িতে যাওয়ার পর শিক্ষার্থীরা আর বিদ্যালয়ে ফিরে আসে না।শিক্ষকরা জানান,দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে তারা চরম ভোগান্তিতে রয়েছেন।এক শিক্ষক বলেন,টয়লেট ব্যবহারের জন্য অনেক শিক্ষার্থী ব্যাগসহ বাড়িতে চলে যায়।এতে তাদের পড়াশোনায় বড় ধরনের ব্যাঘাত ঘটে।অনেক অভিভাবক সচেতন হলে আবার পাঠান,না হলে অনেকেই আর আসে না।শিক্ষার্থীরাও টয়লেট ও পানির সংকট নিয়ে হতাশা প্রকাশ করেছে।স্থানীয় অভিভাবকরা বলেন,ছোট ছোট শিক্ষার্থীদের টয়লেট ও পানির জন্য বিদ্যালয়ের বাইরে যেতে হচ্ছে,যা অত্যন্ত উদ্বেগজনক।অনেক সময় তাদের প্রধান সড়ক পার হয়ে অন্যত্র যেতে হয়, এতে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।এ বিষয়ে বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুস মুন্সির সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।পরে স্থানীয় ইউপি সদস্য জিয়াউর রহমান জানান,বিষয়টি তার জানা নেই,তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ রয়েছে,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সম্পর্কে অবগত থাকলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেয়নি।এমনকি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণেও টয়লেট ও নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়নি।উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।





















