ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
তাজা খবর
ছদ্মবেশী অস্ত্র ‘পেনগান’
ব্যাংকিং খাতে আস্থা সংকট
যশোরে কৃত্রিম তেল সংকটে দিশেহারা চালক ও সাধারণ মানুষ
জ্বালানি সঙ্কটের মধ্যেই অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন
ফুয়েল পাস নিতে নিবন্ধনের নিয়ম
গ্রামীণ আবহ আর কারুপণ্যের সম্ভার নিয়ে চলছে বৈশাখী মেলা
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে মারা গেছেন
বরেণ্য গীতিকবি,সুরকার,লেখক ও সংগীত গুরু ইউনুস আলী মোল্লার
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে মাদারীপুরে ৩০ শিক্ষার্থী অসুস্থ
গণধর্ষেণের শিকার ৬-বছরের শিশু ও ৯ম শ্রেণীর ছাত্রী: গ্রেফতার-১
মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন

মিনারুল ইসলাম, নেত্রকোনা
- সর্বশেষ পরিমার্জন: ১২:৪৭:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬
- / ১৪ বার পঠিত

মিনারুল ইসলাম, নেত্রকোনা: আগামী ২৪ এপ্রিল ২০২৬ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে নেত্রকোনায় ঐতিহ্যবাহী মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড ( রেজিস্ট্রেশন নং – ১৩৮/৯৪ ) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ।
নির্বাচনে ৪৭২ জনের ভোট প্রদানের মাধ্যমে ৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি নির্বাচিত হবে।
সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নির্বাচন কমিশন ও সমিতির নেতৃবৃন্দ।
সরেজমিনে ভোটারদের সাথে কথা বলে জানা যায় আগামী নির্বাচনকে ঘিরে এক উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
প্রতিদ্বন্দ্বীদের মাঝে কে হারে ও কে জিতবে তা নিয়ে এক গুঞ্জন শোনা যাচ্ছে।
নেতৃত্বে সম্ভাব্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে প্রচার প্রচারণায় ও কর্মী সমর্থকদের ঘিরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন , সভাপতি পদে চেয়ার প্রতীকে মো. খায়রুল ইসলাম , সহ-সভাপতি পদে মোরগ প্রতীকে দুলু মিয়া, সাধারণ সম্পাদক পদে
হারিকেন প্রতীকে মোঃএনামুল হক এনাম , সদস্য পদে বালতি প্রতীকে মো. রফিকুল ইসলাম , বাল্ব প্রতীকে মোঃ মুমিন মিয়া, ফুটবল প্রতীকে মোঃ মানিক মিয়া । জেলা শহরের পাইকারি ও খুচরা পণ্য বিক্রয়য়ের একমাত্র কাঁচা বাজার নেত্রকোনা মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ কেনাবেচার সেবার মাধ্যমে ইতিমধ্যেই ঐতিহ্যবাহী মেছুয়া বাজার হিসেবে নেত্রকোনাবাসীর মাঝে সুনাম ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ।
পরিশেষে আগামী ২৪শে এপ্রিল মেছুয়া বাজার ক্ষুদ্র ব্যাবসায়ী ও সমবায় সমিতির নির্বাচন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে বিজ্ঞ মহলের দাবী করছে।





















