ঢাকা, বাংলাদেশ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞপ্তি :
পত্রিকা প্রচার ও প্রসার বৃদ্ধির লক্ষ্যে সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন। হটলাইন: 09649-230220

উলিপুরে অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:    কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের বসার বাজার এলাকায় অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদ রাখার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বসার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুর রউফ (৪৮), পিতা—মৃত রহিম বকসের কাছ থেকে ৪০ বস্তা সার মজুদ অবস্থায় উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ১২(৩) ধারায় মো. আব্দুর রউফকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে মজুদকৃত ৪০ বস্তা সার জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান। এ সময় উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোশারফ হোসেনের উপস্থিতিতে জব্দকৃত সার সরকারি নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানান, কৃষকদের স্বার্থ সংরক্ষণ, সারের কৃত্রিম সংকট ও অবৈধ মজুদ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

Share this news as a Photo Card

জনপ্রিয়

মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ, শিক্ষক আটক

12 September 2026

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের কর্মসূচি শুরু, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

বিস্তারিত পড়তে কমেন্টে লিংক ... |
nagorikbhabna.com

উলিপুরে অবৈধভাবে ৪০ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা

সর্বশেষ পরিমার্জন : ১০:৫৬:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬